রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বিসিআইসি’র নতুন চেয়ারম্যান সাইদুর রহমান।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-বিসিআইসি-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপণ জারি করে। প্রজ্ঞাপণে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন। প্রজ্ঞাপণে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মো. সাইদুর রহমানকে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-বিসিআইসি-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এস এম আলম ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান পদে যোগদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..