রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

অভিযোগের পাহাড় জমায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুলকে খুলনায় বদলি।

রিমন আহমদ (বিশেষ প্রতিনিধি সিলেট জেলা)
  • আপলোডের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁর নতুন কর্মস্থল খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

গতকাল রোববার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে তাঁকে বদলির আদেশ জারি করা হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া বদলির আদেশে স্বাক্ষর করেছেন।

মাজহারুল ইসলামকে কোন কারণে বদলি করা হয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ নেই বদলির আদেশে। এ ছাড়া সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের নতুন পরিচালক কে, সে সম্পর্কেও কিছু বলা হয়নি।

জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পাসপোর্ট অফিসে প্রতিদিন হাজার হাজার টাকা দুর্নীতি করা হয় বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠেছে। টাকা না দিলে পাসপোর্ট করতে দেওয়া হয় না, সেবাগ্রহীতাদের হয়রানি করা, তাদের সাথে খারাপ আচরণ করাসহ নানা অভিযোগের পাহাড় জমেছে।

এ ছাড়া সম্প্রতি পাসপোর্ট করতে যাওয়া এক নারীকে লাঞ্ছিত করেছেন বলেও অভিযোগ ওঠেছে মাজহারুলের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা পর্যন্ত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..