রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুরহাটে ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবু বকর সিদ্দিক(৫০) ও সুজাউল ফকির(৪৫) নামের দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন।

গত শনিবার (১৩ নভেম্বর) জেলার ক্ষেতলাল উপজেলার পৌর শহরের ভাসিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,ক্ষেতলাল উপজেলার উত্তর বস্তা দক্ষিণ পাড়া এলাকার মৃত মন্তেজার রহমানের ছেলে আবু বকর সিদ্দিক ও একই উপজেলার ভাসিলা এলাকার মৃত মোজাম্মেল হক ফকিরের ছেলে সুজাউল ফকির।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার নূরে আলম এর নির্দেশে জেলা জুড়ে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে ও ডিবিপুলিশের ওসি শাহেদ আল মামুনের দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. মিজানুর রহমান,এএসাই(নিঃ) মো. ইসমাইল হোসেন, এএসআই (নিঃ) মো.সাজেদুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ ক্ষেতলাল উপজেলার পৌর শহরের ভাসিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

এবিষয়ে জেলা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে জয়পুরহাট জেলা মাদক নির্মূল অভিযান অব্যাহত রাখতে জেলা গোয়েন্দা শাখা ডিবিপুলিশের টিম দিনরাত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে আসছে। তিনি আরও বলেন শনিবার ক্ষেতলাল থেকে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত দুই মাদক কারবারিদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগার প্রেরণ করা হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..