শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু সোনাইমুড়ীতে সাংবাদিক হানিফকে হত্যার হুমকি- থানায় জিডি

দোয়ারাবাজারে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন।

মাসুদ রানা সোহাগ দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দোয়ারাবাজারে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশ এই আয়োজন করে। ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে নয়টায় থানা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আবদুস সোবহান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী প্রমুখ।

এসময় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..