রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গোলাপগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিনিধি সিলেট জেলা)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

গোলাপগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাজিম উদ্দিন (৪৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার মামুরাখানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নিহত ব্যক্তির পকেটে থাকা এনআইডি কার্ড থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিসের সাথে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। তবে দুর্ঘটনায় ওই ব্যক্তির শরীর বিভিন্ন অংশ থেঁতলে যায়। লাল রঙের গ্লামার মোটরসাইকেলের নাম্বার (সিলেট-হ ১৪-৫১৭৪)।

গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়, এবং মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..