রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লক্ষীপুরে পুলিশ সুপার মহোদয়ের রায়পুর থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন।

এ জে এম ইসমাইল হোসেন লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

অদ্য ০৩ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মংনেথোয়াই মারমা, সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, ডিআইও-১ জনাব এ কে এম আজিজুর রহমান মিয়া, অফিসার ইনচার্জ, রায়পুর থানা জনাব শিপন বড়ুয়া। এসময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা কর্মীসহ সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটি-কে পুলিশ সুপার মহোদয় বলেন-শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..