শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

মনগড়া পরিকল্পনায় বৈদ্যুতিক লাইন নির্মানে কাটা হবে লক্ষাধিক গাছ :

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

হাতিয়া ( নোয়াখালী), প্রতিনিধি।
মনগড়া পরিকল্পনায় বৈদ্যুতিক লাইন নির্মানে কাটা হবে লক্ষাধিক গাছ :
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্মানাধীন ১৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নতুন লাইন নির্মানে নেয়া হয়নি বাস্তবসম্মত ডিজাইন। নলচিরা-জাহাজমারা প্রধান সড়ক সহ আঞ্চলিক সড়কের লক্ষাধিক গাছ কাটার প্রক্রিয়া ইতোপূর্বে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। উজাড় হবে সামাজিক ও সবুজ বেষ্টনীর মাইলকে মাইল বন।

স্থানীয়রা বলেন, ‘অপরিকল্পিতভাবে লাইন নির্মাণ করায় গাছগুলো কেটে ফেলা হবে । অথচ পরিকল্পিতভাবে লাইন নির্মাণ করা হলে বা রাস্তা থেকে আরেকটু দূরে খুঁটি স্থাপন করলে গাছগুলো বাঁচানো যেত।’

এ প্রসঙ্গে নোয়াখালী বিভাগীয় বনকর্মকর্তা মোঃ ফরিদ মিঞা বলেন, আমার সাথে কথা বলে লাভ নাই, বিদ্যুৎ কেন্দ্র নির্মানের প্রকল্প পরিচালক’কে জিজ্ঞেস করেন। তারা লাইনের ডিজাইন করে পরে আমার কাছে চিঠি পাঠিয়েছে।

সরকারি দফতর সমূহে সমন্বয়হীনতার কারনে এমন সমস্যার সৃষ্টি কিনা জানতে চাইলে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্প পরিচালক(পিডি) ফারুক আহমেদ,দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানান, আসলে বিষয়টি এমননা। বিদ্যুৎ সরবরাহের সুবিধার্থে এবং ব্যবস্থাপকদের কাজের সহজার্থে রাস্তার কাছাকাছি খুঁটি স্থাপনের ডিজাইন করা হয়েছে। পরবর্তী সময়ে রাস্তা প্রশস্ত হলে এই খুঁটিগুলো তো আবারও সরাতে হবে এবং সরকারের আর্থিকও তো ক্ষতি হবে এমন প্রশ্নের জবাবে পিডি বলেন, স্থানান্তর করা হয়তো নাও লাগতে পারে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..