রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সেনবাগে স্কাউটসদের কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্কাউটস এর আয়োজনে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে স্কাউট ও কাব সদস্যদের দিনব্যাপী স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট স্কাউটস ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের মানোন্নয়নের জন্য বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কর্মশালা আরম্ভ হয়ে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলতে থাকে।

উপজেলার শতাধিক স্কাউট ও কাব সদস্য এ কর্মশালায় অংশ গ্রহণ করে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন স্কাউটার মোহাম্মদ আবুল কালাম আজাদ, এএলটি,বাংলাদেশ স্কাউটস,কুমিল্লা অঞ্চল,স্কাউটার মোহাম্মদ মোস্তাক আহমেদ, এএলটি,বাংলাদেশ স্কাউটস,কুমিল্লা অঞ্চল।

এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদুল আনোয়ার (কামরুল), সম্পাদক, বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা, মোঃ আবদুস সাত্তার, কমিশনার,বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা,মোঃ মনোয়ারুল হক, স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা,মোঃ মোশারফ হোসেন, কাব লিডার, বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা,এস এম রফিকুল ইসলাম ভুইয়া,ইউনিট লিডার,টুংকু আবদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,সেনবাগ।
শফিকুজ্জামান শিমু, কার্যকরী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটস,সেনবাগ উপজেলা সহ অন্যান্য স্কাউটস ব্যক্তিবর্গ।

উপজেলা স্কাউট কমিশনার মোঃ আবদুস সাত্তার এর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে কর্মশালাটি সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..