বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক

আওয়ামী লীগ সরকার আছে বলেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

আন্তর্জাতিক বাজারের কারণেই দ্রব্যমূল্য বাড়ছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, দায়িত্বে অন্য কেউ থাকলে রাস্তায় মারামারি শুরু হয়ে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব কথা বলেন তিনি। এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এদিন এ সভা অনুষ্ঠিত হয়। তাতে ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দেয়া হয়। এরমধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন হবে এক লাখ ৫৩ হাজার ৬৬ লাখ টাকা। আর বৈদেশিক উৎস হতে অর্থায়ন করা হবে ৯৩ হাজার কোটি টাকা।

সভায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশকে তাই এখন থেকেই সতর্ক হতে হবে। অহেতুক সম্পদ ব্যয় না করে, সংরক্ষণ করতে হবে।

এদিকে পরিকল্পনা কমিশন জানিয়েছে, সর্বোচ্চ ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ পাবে পরিবহন খাত। এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি। এখাতে বরাদ্দ দেয়া হয়েছে ৩৯ হাজার ৪শ’ ১২ কোটি টাকা। এরপরে ২৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। গৃহায়ণ ও গণপূর্ত পেতে পারে ২৪ হাজার ৪৯৭ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরের এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ চলমান মূল বাজেটের তুলনায় ২২৫ কোটি টাকা বেশি। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, আগামী অর্থবছরেও দেশের প্রবৃদ্ধি ধরে রাখা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..