মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঢাকায় গভীর রাতে মারা গেছেন।

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার গভীর রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

দীর্ঘদিন তিনি নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর

২০০৮ সালে নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে আবুল মাল আবদুল মুহিতকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

এরপর তিনি টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের ইতিহাসে আবুল মাল আবদুল মুহিত সবচেয়ে বেশি সময় যাবত অর্থমন্ত্রী ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে এবং এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..