শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

নড়াইল চাঞ্চল্যকর সোহেল খান হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

নড়াইলের লোহাগড়ায় চাঞ্চল্যকর সোহেল খান হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী রানা শেখ( ২৬) উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে এবং সোহেল খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

রোববার রাতে কুমড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

চাঞ্চল্যকর সোহেল খান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই জয়দেব বসু আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,আসামী রানা শেখকে সোমবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডে আনার আবেদন করা হয়েছে।

উল্লেখ্য
লোহাগড়া উপজেলার সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিত কুমড়ি গ্রামের বদিয়ার খানের ছেলে এবং জেলা পুলিশের বিশেষ শাখার(ডিএসবি) তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল খান সম্প্রতি শ্বশুর বাড়ি পাশ্ববর্তী কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় নৃশংসভাবে নিহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..