শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

লক্ষ্মীপুরে গোপন বিয়ের কথা জানাজানি হওয়ার পর কনের নানা কে পিটিয়ে হত্যার

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

লক্ষ্মীপুরে
গোপন বিয়ের কথা জানাজানি হওয়ার পর কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বরের বাবার বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মধ্যরাতে সদর উপজেলার মধ্য চররমনি মোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম সর্দার একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে ও কনের নানা হয়। অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরা সর্দারের ছেলে ও বর তারিফের বাবা।

নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার চররমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফের সঙ্গে একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নুপুর (নিহতের নাতিন) গোপনে বিয়ে করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে বর তারিফের বাবা লোকজন নিয়ে এসে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত করে। এসময় স্বজনরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..