রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে,তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

ফার্মগেটে
নারীকে উত্যাক্তকারী পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে , তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
শনিবার (২রা এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় কাজে যাচ্ছিলেন তেজগাঁও কলেজের শিক্ষিকা, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। কপালে বড় একটি টিপ থাকায় মধ্যবয়সী এক পুলিশ সদস্য তাকে দেখে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ঘটনার আকষ্মিকতায় নিজেকে সামলে নিয়ে প্রতিবাদ করলে সেই পুলিশ সদস্য আরও বাজে ভাবে গালিগালাজ করতে থাকেন।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে রবিবার (৩রা এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান, আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লতা সমাদ্দার জানান, আগেও তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। এরআগেও হাতের শাঁখা নিয়ে দু-একজন বাজে মন্তব্য করেছেন, তবে তা তেমন গায়ে মাখিনি। তবে আগের মন্তব্যকারী সাধারণ মানুষ এবং আজকে পুলিশের পোশাক গায়ে দেওয়া ব্যক্তির বয়ান কিন্তু প্রায় একই বা কাছাকাছি, বলেছেন তিনি। স্বাধীনতার অর্ধশতাব্দীর পরও যদি এমন অবস্থা হয় তবে এটা মেনে নেওয়া যায় না, আক্ষেপ লতা সমাদ্দারের।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..