রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বেনাপোলে ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজ সহ আটক-২

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজ সহ ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার নারানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃতঃ সিরাজুল ইসলামের ছেলে আঃ রউফ রব (৪০) ও হাটখোলা মানকিয়া গ্রামের মৃতঃ ইসলাম শেখের ছেলে আব্দুর রহিম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামস্থ নারানপুর নতুনপাড়া বাজারের পূর্বপার্শ্বে তিন রাস্তার মোড়ে জনৈক জামালের নির্মানাধীন বিল্ডিং এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজসহ তাদের আটক করে।

ধৃত ১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এবং অস্ত্র সহ আটক সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবির ওসি রুপণ কুমার সরকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..