রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গোপালগঞ্জ হত্যা মামলার’আসামীর বিবস্ত্র লাশ উদ্ধার।

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাঁশ বাগানের মধ্য থেকে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের একটি বাঁশবাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রবিউল ওই গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

পার্শ্ববর্তী বাঘিয়া গ্রামের শহীদ হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন তিনি।

নিহতের স্ত্রী শ্যামলী বেগম বলেন,বুধবার সন্ধ্যায় আমার স্বামী বাড়ির পাশের দোকান থেকে মশার কয়েল কিনে বাড়িতে দিতে আসেন। এ সময় তার
খালাতো ভাই বাঘিয়া গ্রামের কোবাদ শেখ মামলা নিষ্পত্তির কথা বলে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান। আমার স্বামী কোবাদ শেখের ভাই শহীদ
শেখ হত্যার মামলার আসামী। আমার স্বামী রাতে বাড়িতে না ফেরায় তাঁর মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাই। এরপর তাকে পরিবারের লোকজন বিভিন্ন
স্থানে অনেক খোঁজাখুজি করি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে বলরাম বিশ্বাসের বাঁশবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে মরদেহের
ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের কর্মকর্তা বলেন,রবিউল শহীদ হত্যা মামলার অন্যতম আসামী। মামলাটি এখনও চলমান রয়েছে। ওই ঘটনার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে বলে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..