রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কক্সবাজার খুন সহ ডাকাতি, আগ্নেয়াস্ত্র ও মাদক সহ ১০ টি মামলার প্রধান আসামী আবু তাহের, সিআইডির হাতে গ্রেফতার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

কক্সবাজার খুন সহ ডাকাতি, আগ্নেয়াস্ত্র ও মাদক সহ ১০ টি মামলার প্রধান আসামী আবু তাহের (৩৬) সিআইডি কর্তৃক গ্রেফতার এবং ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান

গত ১৬/৮/২০২১ তারিখ সোমবার বেলা আনুমানিক ১০.০০ ঘটিকায় কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদের ছেলে যুবরাহ শাহজাহান প্রঃ সেজান (২২) কে মাদক ব্যবসার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী আবু তাহের (৩৬) ছুরিকাঘাতে হত্যা করে। আসামী আবু তাহের (৩৬) খুন, খুন সহ ডাকাতি, আগ্নেয়াস্ত্র ও মাদক সহ একাধিক মামলার এজাহারভূক্ত আসামী। জানা যায়, ২০১৫ সালের ২৩ শে জুলাই আসামী আবু তাহের ডাকাতি সংঘটন করে পলায়ন কালে ট্যুরিস্ট পুলিশের কনস্টবল পারভেজ হোসেন বাধা প্রদান করলে আসামী আবু তাহের কনস্টেবল পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করে।

আসামী আবু তাহের তিন মাস পূর্বে জেল হাজত হতে জামিনে মুক্ত হয়ে পুনরায় পূর্বের ন্যায় তার অপরাধ কর্মকান্ডে জড়িত হয় এবং যুবরাহ শাহজাহান প্রঃ সেজান কে হত্যা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় সিআইডি,

ঢাকার এলআইসি টিম অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে। উক্ত আসামী বিজ্ঞ আদালতে হত্যাকান্ডে নিজের দোষ স্বীকার করে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। অতি অল্প সময়ে উক্ত পেশাদার খুনিকে গ্রেফতার সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..