সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

কবিতা কি দিব আজ নিজের পরিচয়

জামাল উদ্দিন জীবন
  • আপলোডের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

কি দিব আজ নিজের পরিচয়।ত্রি ভুবনে
নামি দামী নয়তো আমি সকলেই জানে
বুক ভরা ব্যথা আর দু,নয়ন ভরা জল
তাকে সঙ্গের সাথী করে পথ চললাম।

বাঁকা চোখে সবাই দেখে ফিরে ফিরে
আমায় নিয়ো চিনে হাজার লোকের ভীরে
দেশের কথা দশের কথা বলি সবার তরে
সমাজ টাকে চাই দিতে ভালো কিছু ওরে।

আমার দেশের তাঁতী কৃষক মজুর কুলি
তারও মানুষ আমি না হয় তাদের কথা বলি
দু চারটে লাইন লিখবার জন্য কলম ধরি হাতে
কত কথা শুনায় মানুষ অবহেলা করে তাতে।

কবি আমি নাই বা হলাম তোমাদের তরে
স্বাধীনতা দাও ওগো আমার কেন নেওতা কেড়ে?
সত্য বলি সৎ পথে চলি আজ লিখি কিছু কথা
তা দেখে ভাই কেন লাগে তোমার গায়ে ব্যথা ।

নিন্দুক আমায় দেখে কতো শত কথা এখন কয়
কবি আমি পরিচয় দিতে আজ নেই তো কোন ভয়
জ্ঞানী গুনি প্রজ্ঞ আলো আছে আমার ধারে
মূর্খরা আজ বলে কবি কিছু ধার দেওনা মোরে।

জামাল উদ্দিন জীবন গীতিকার, সুরকার,উপন্যাসিক, কবি ও গল্পকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..