বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি সামাজিক অপরাধ প্রতিরোধে খোকসায় শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি মোল্লা জাকির হোসেন আইফোনের জন্য নয়, ধারের টাকা ফেরত চাওয়ায় অপ্রতিমকে হত্যা স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম-রিজভী নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস।

রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

 

আজ রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম নাইচ খাতুন (২২)। তিনি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে

 

গৃহবধূ নাইচ খাতুন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা পুকুরে গেলে গৃহবধূকে পানিতে ডুবে থাকতে দেখেন। এসময় লোকজন পুকুরের পানি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।নিহত গৃহবধূর স্বামী নজরুল ইসলাম বলেন, তিন মাস আগে তাঁদের একটি কন্যা সন্তান হয়।

 

ওই সন্তানকে রেখে পুকুরে গোসল করতে গিয়ে তাঁর স্ত্রী পানিতে ডুবে মারা যায়। তাঁর স্ত্রী অসুস্থ ছিল বলে জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজন কুমার সরকার বলেন, নাইচ খাতুন অসুস্থ ছিলেন। এই কারণে পানিতে ডুবে মারা গেছেন। থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পানিতে ডুবে গৃহবধূর মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসুস্থতার কারণে গৃহবধূ পানিতে ডুবে মারা গেছেন বলে জানতে পেরেছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..