বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সংসদ সদস্য পদ থেকে কিশোরগঞ্জ ৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল খোকসায় পুলিশের বিশেষ অভিযান: মৎস্য লীগ নেতাসহ গ্রেফতার ২, মোবাইল কোর্টে সাজা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত  লোহাগাড়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ২৪ দিন লড়াই শেষে স্বামী-সন্তানের কাছেই ফিরলেন রেশমী লোহাগড়ায় বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

সংসদ সদস্য পদ থেকে কিশোরগঞ্জ ৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ,

মহিউদ্দিন মাসুম পাকুন্দিয়া প্রতিনিধি কিশোরগঞ্জ :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শারীরিক অসুস্থতায় এমপি পদ থেকে সরে দাঁড়ালেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনের কথা বিবেচনা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজনীয়তা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হয়ে তিনি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণ করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ওসমান ফারুক বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই প্রবীণ রাজনীতিক।
শারীরিক অসুস্থতার কারণে তাঁর সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কিশোরগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..