সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

পরীমনির পক্ষে মামলা লড়ছেন নায়ক আমান রেজা

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ঢালিউডের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত৷ আজ শুক্রবার আদালতে নেওয়া হয় তাকে। সেখানে তার জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সেই নির্দেশ মোতাবেক পরীকে নিয়ে যাওয়া হয়েছে কাশিমপুর কারাগারে।

এদিকে জানা গেল, পরীমনির পক্ষে মামলা লড়ছেন নায়িকার এক সহকর্মী। তিনি হলেন চিত্রনায়ক আমান রেজা৷

পরীর মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমানে। তার দলের আট সদ্যসের একজন আমান রেজা।

আজ আদালত চত্বরে দেখা মিললো তার৷ সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, সহকর্মীর পক্ষে মামলা লড়তে পারাটা তার কাছে স্পেশাল দায়িত্ব পালনের মতো। এর আগেও চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় তিনি লড়েছেন।

আমান বলেন, ‘আমি আশাবাদী ন্যায় বিচার পাবেন পরীমনি। তিনি একজন গুরুত্বপূর্ণ শিল্পী চলচ্চিত্রের। পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে।’

আমান রেজা উকালতির পাশাপাশি নিয়মিতই অভিনয় করেন৷ বিজ্ঞাপন, নাটক ও সিনেমায় দেখা মেলে তার৷

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..