বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস ২৬-২৯ অক্টোবর রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার লোহাগড়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন  মন্দির পরিদর্শনে যুবদল নেতা সাইফুল ইসলাম , করলেন আর্থিক সহায়তা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
Oplus_16908288
রাজধানীর ভাটারায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এই অভিযান আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে।

ডিবি সূত্র বলছে, বাড়িটিতে ডিজে পার্টি চলতো এবং মাদকের আসর বসত। সেখান থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যেই ২৬ জন নারী।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম কালবেলাকে বলেছেন, ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এজন্য সেখানে অভিযান চালানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটি অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তিনি পুলিশ সদর দপ্তরে ম্যান্টেনেইন্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তার বাড়িতে মাদকের কারবারের অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..