বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা খোকসা থানার নবাগত ওসি জাহেদুর রহমানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রা’ণ হারালেন পুলিশ সদস্য ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত

জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা

ভোলা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী কাছ থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা ও পুরস্কার গ্রহণ করছেন ভোলার শিক্ষক সাহিদা সুমনা।

ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা আক্তার সুমনা ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি ২৪ সেপ্টেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ২০২৬ নির্বাচিত হয়েছেন।
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করেন।।
সাহিদা আক্তার সুমনা গতবারও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সরকারি ভাবে গণচীন সফর করেন। তাঁর নেতৃত্বে ২০১৮,২০২২ ও ২০২৬ সালে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী সুমনা সাহিদা সাংবাদিকতায়ও অনবদ্য ভূমিকা রাখেন। ২০০০ সালে তিনি নারী সাংবাদিক হিসাবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম.এম.সির প্রাকৃতজন পুরস্কার লাভ করেন। পরবর্তীতে এম.এম.সির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।
ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ও বিএড এবং সি ইনএড ডিগ্রি অর্জন করেন। সাহিদা সুমনা কিছুদিন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবেও কর্মরত ছিলেন। তিনি ভোলা শিক্ষা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তাঁর নেতৃত্বে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তন এবং সার্বিক পরিবেশে আমূল পরিবর্তন সাধিত হয়।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..