রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

এক সপ্তাহে হার্ট ফাউন্ডেশনে করোনা রোগীর মৃত্যু-৭

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

দেশের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এক সপ্তাহের ব্যবধানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে

বৃহস্পতিবার (২৯ জুলাই) হাসপাতালটির উপপরিচালক প্রশাসন আফসানা নাসরিন জাগো নিউজকে এই তথ্য জানান।

তিনি জানান, হাসপাতালটিতে ডেডিকেটেড করোনা ইউনিট নেই। হৃদরোগ ও শ্বাসকষ্ট নিয়ে যারা আসছেন তাদের কোভিড টেস্ট করানো হচ্ছে। কোভিড পজিটিভ হলে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এজন্য হাসপাতালটির পাঁচতলায় ২৬ সিটবিশিষ্ট কোভিড ইউনিট করা হয়েছে। কোভিড পজিটিভ না হওয়া পর্যন্ত তাদের সাসপেক্টড বা ইয়োলো জোনে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, সিট ২৬টা হলেও আমরা ৩৬ জনকে একমোডেট করতে পারি। আমরা কাউকে ফিরিয়ে দিচ্ছি না।

হাসপাতালটিতে ঈদের পর গত ২২ জুলাই থেকে বুধবার (২৮ জুলাই) পর্যন্ত চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন করোনা রোগী। আর নতুন করে ভর্তি হয়েছেন সাতজন। এছাড়াও কোভিড সাসপেক্টেড আছেন আরও আটজন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চারজন রোগী।

হাসপাতালটির করোনা ইউনিটের কনসালটেন্ট ডা. মীর ইশরাকুজ্জামান জাগো নিউজকে বলেন, প্রতিদিন রোগী বাড়ছে। আমরা কাউকে ফিরিয়ে দিচ্ছি না। দুই ডোজ টিকা নেয়ার পরও অনেকেই আক্রান্ত হচ্ছেন। আজকে চারজনের রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাইফ্লো অক্সিজেন লাগছে। গত বছরের মে মাস থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত হাসপাতালটিতে ৫৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..