শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় হাজার হাজার একর জমি খোকসায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে  হাজারো মানুষ ​খোকসার নতুন ইউএনও খালিদ বিন মনসুর: দায়িত্ব গ্রহণ ​খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির নির্বাচন সম্পন্ন ব্রাক্ষণবাড়ীয়া বিশ্বরোডে তীব্র যানজটে জনজীবন বিপর্যন্ত। ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফখরুল

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করার পর তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

রিজভী আরও বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..