মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। 

নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
Oplus_16908288

গোপনে ধারণ করা ভিডিও প্রকাশের পর এলাকায় চাঞ্চল্য, তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে দুই মাস বয়সী এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন জ্যাঠাইমার (বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের।
পরিবারের ভাষ্য অনুযায়ী, শিশুটির মা সায়েবা বেগম সন্দেহের বশে ঘরে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন। পরে সেই ভিডিওতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে, তার অনুপস্থিতিতে অভিযুক্ত নারী ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা মুচড়ে দেন। এরপর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং প্লাস্টার করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হচ্ছে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..