রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
Oplus_16908288

রাজধানীর কাকরাইলে নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সম্মানে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে হক ল একাডেমি। শুক্রবার (৮ মে) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হক ল একাডেমির পরিচালক অ্যাডভোকেট নুরুল হক। সঞ্চালনায় ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী নোমান ইবনে বাশার ও ইসমত জাহান বর্ণা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহবুব উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. আব্দুর রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ঢাকা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক লায়ন আশরাফ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাছের মজুমদার মেজবাহ, জাতীয় সংসদের পরিচালক (আইন) জসিম উদ্দিন, কৃষি ব্যাংক কলেজের ফ্যাকাল্টি মাছুদুর রহমান, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী এবং হক ল একাডেমির চেয়ারম্যান বুশরাত মাসুমা নিপা।
প্রধান আলোচক বিচারপতি মাহবুব উল ইসলাম বলেন,
“একজন আইনজীবী সমাজের বিবেক। তার আচরণ হতে হবে সহমর্মিতাপূর্ণ ও নেতৃত্বগুণসম্পন্ন। বিসর্জনের মানসিকতার মাধ্যমেই একজন আইনজীবী সমাজে সম্মানিত হয়ে ওঠেন।”
তিনি আরও বলেন,
“কোনো আইনজীবীর ব্যক্তিগতভাবে মামলায় জড়িয়ে পড়া উচিত নয়। এতে তার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। বিচারকের জীবন ও পেশা অন্য যেকোনো পেশার চেয়ে আলাদা ও মর্যাদাপূর্ণ।”
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন,
“আইন পেশা অত্যন্ত সম্মানজনক ও কঠিন একটি পেশা। এখানে নৈতিকতা বজায় রাখা সবচেয়ে জরুরি। আদালতের ভেতরে যেমন শপথ রক্ষা করতে হয়, তেমনি ব্যক্তিগত ও সামাজিক জীবনেও তা অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন,
“শুধু জ্ঞান থাকলেই ভালো আইনজীবী হওয়া যায় না। প্র্যাকটিস, ড্রাফটিং ও যুক্তি উপস্থাপনের দক্ষতাও প্রয়োজন। দ্রুত ধনী হওয়ার মানসিকতা নিয়ে কেউ এ পেশায় আসলে তার জন্য আইন পেশা নয়।”
অনুষ্ঠানে অ্যাডভোকেট নোমান ইবনে বাশারের সম্পাদনায় প্রকাশিত “আইনের বাতিঘর” স্মরণিকার দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। শেষে প্রায় চার শতাধিক সহকারী জজ, নবীন আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সম্মাননা স্মারক, গাউন প্রদান এবং নৈশভোজের আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..