মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার মহানবী (সা.)-এর উদারতা কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে ৫০০ বছরের পুরনো শদাইশাহ (রা.) মাজার নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর জখম টাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওসি আব্দুল্লাহ আল মামুন রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, টাকা আদায়ের ক্ষোভ বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক

গ্রীন ভয়েস” নড়াইল জেলা শাখার উদ্যোগে হাট-বাজার, বাসস্টান্ড মাস্ক লিফলেট বিতরণ,

মোঃ লিটন রেজা (লোহাগড়া প্রতিনিধি)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নড়াইল লোহাগড়া করোনার বিস্তার রোধে পরিবেশবাদী যুব সংগঠন ”গ্রীন ভয়েস” নড়াইল জেলা শাখার উদ্যোগে হাট-বাজার, বাসস্টান্ড সহ বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক লিফলেট বিতরণ, মাইকিং- এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে করোনা সম্পর্কিত নানা তথ্য তুলে ধরছে।

ফটো খুলুন

আজ বৃহস্পতিবার সকাল, সাড়ে ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী। তিনি বলেন গ্রীন ভয়েস এর এই কর্মকান্ড সত্যিই প্রশংসনীয়।তিনি সাধারণ মানুষকে মাস্ক পরিধান করে ঘরের বাহিরে চলাচলের পরামর্শ দেন। এছাড়াও তিনি বলেন, নিজে সুস্থ থাকলে পরিবারও নিরাপদ থাকবে। দেশকে করোনা মুক্ত করতে হলে পরস্পরের সহযোগিতা প্রয়োজন।
মাস্ক বিতরণ ও প্রচারণাকালে আওয়ামী লীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম সরু, গ্রীন ভয়েস কর্মী মোঃ শরিফুজ্জামান, ইকবাল হাসান শিমুল, লিটন রেজা, সরদার রইচ উদ্দিন টিপু, রোজি মাহবুব, রনি, পুলিশ কর্মকর্তা সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সচেতনতা মুলক কার্যক্রম আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..