রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন

নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে নরসিংদীর আমদিয়া ইউনিয়নে অবস্থিত নাজিমুদ্দিন ন্যাশনাল মহিলা দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সম্মানে এক আন্তরিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ মহসিন মিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, একজন আদর্শ মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুনির বিন আনসার (শিক্ষক, দারুল কোরআন মডেল মাদরাসা, পাকুরিয়া),
মতিউর রহমান (সহ-সভাপতি, আমদিয়া ইউনিয়ন বিএনপি),
আলহাজ্ব সিরাজ মাস্টার, সারোয়ার মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন। তারা বলেন, শিক্ষার্থীদের সাথে কাটানো মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তারা ভবিষ্যতে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করবে—এটাই সবার প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। সবশেষে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..