শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেছেন, আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, অতীত ভুলে গেলে চলবে না, আবার অতীত নিয়ে অতিরিক্ত চর্চাও ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান একটি অনিবার্য নাম। প্রজন্মের পর প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা ও গবেষণা চলবে, তবে সেই আলোচনায় এমন কিছু বলা উচিত নয়, যা স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করে।
তারেক রহমান বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ হয়ে যায়, আর অতীত ভুলে গেলে দুই চোখই অন্ধ হয়ে যায়। গত ১৭ বছরে অতীত নিয়ে অতিরিক্ত নাড়াচাড়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি, যার ফলে দেশের মূল ইতিহাস আড়াল হয়ে গেছে।
তিনি আরও বলেন, দেশের সম্পদ সীমিত হলেও মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন। তবে সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
এর আগে বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।
সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..