শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

পুলিশ হত্যার বিচার: আইজিপির কঠোর বার্তা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

পুলিশসহ সাধারণ মানুষের হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ৫ আগস্টের আগে ও পরে সংঘটিত সহিংসতায় পুলিশ সদস্যসহ অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কথায় কথায় রাস্তা অবরোধ করা বা বন্ধ করা উচিত নয়। একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলা জরুরি। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, অহেতুক রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে সামগ্রিকভাবে জনদুর্ভোগ বাড়ে।
মাদকবিরোধী অবস্থান সম্পর্কে আইজিপি জানান, এ বিষয়ে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জ্বালানি তেলের কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, কিছু ক্ষেত্রে পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করা হলেও এতে বড় ধরনের লাভ হয় না। এ ক্ষেত্রে নৈতিকতা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..