রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড-ভ্যান উল্টে মহাসড়কে যানজট

মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী কাভার্ড-ভ্যান ঢাকা–টাঙ্গাইল জাতীয় মহাসড়কে আছড়ে পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শুভূল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টাঙ্গাইলগামী সিরাজুল মোটরস নামের একটি কাভার্ড-ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৪-৬৯৭৭) মহাসড়কের শুভূল্যা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের বিভাজকে আছড়ে পড়ে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার সময় কাভার্ড-ভ্যানটির তেলের ট্যাংক ছিদ্র হয়ে ডিজেল পড়তে শুরু করে। এ সময় স্থানীয় কয়েকজন বিভিন্ন পাত্রে সেই ডিজেল সংগ্রহ করতে দেখা যায়। দুর্ঘটনায় সড়কের বিভাজকও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি সরাতে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১২টার দিকে রেকারের মাধ্যমে কাভার্ড-ভ্যানটি থানায় নেওয়া সম্ভব হয়।
দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী টাঙ্গাইল মহাসড়কের একটি লেন প্রায় অচল হয়ে পড়ে। সার্ভিস সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করায় প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে যান চলাচলের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা সাড়ে ১২টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সামনে ঈদকে ঘিরে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক হয়ে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..