মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

আবু রায়হান কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বৌলাই ইউনিয়নের নাকভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চামড়াবন্দর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..