মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার, ২৮ দিনের কারাদণ্ড

আবু রায়হান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে সুব্রত দাস (২৯) নামে এক পরীক্ষার্থীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড কার্যকর হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২১২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে কানে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় সুব্রত দাসকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন তাকে এ দণ্ডাদেশ দেন। সুব্রত দাস মিঠামইন উপজেলার বড়হাটি এলাকার মৃত সুধাংশু দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কেন্দ্র পরিদর্শনের সময় সন্দেহ হলে পরীক্ষার্থী সুব্রত দাসকে তল্লাশি করা হয়। এ সময় তার কানে লুকানো অবস্থায় কথোপকথনের কাজে ব্যবহৃত একটি ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৮৬০ সালের ১৮৮ ধারায় তাকে কারাদণ্ড প্রদান করা হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর ওই পরীক্ষার্থীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..