রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জে ইমাম নিহত

আবু রায়হান কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে জেলা জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা।
নিহত মোস্তাফিজুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ইমাম মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা জজ কোর্টের সামনে নির্মাণাধীন ড্রেনের কাজের জন্য সড়কে ফেলে রাখা বালুর স্তূপে অটোরিকশার চাকা পিছলে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ইমাম মোস্তাফিজুর রহমান ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমাম মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে শুক্রবার বিকাল ৩টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..