রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় লাভ করে নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার সকালে তাঁর নিজ গ্রাম বাড়িভাদেরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় গান, স্লোগান ও আনন্দঘন পরিবেশে তাঁকে স্বাগত জানানো হয়।
নেতাকর্মীরা নতুন সরকারে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান। তাদের মতে, অতীতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া বাবর এবার চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলীয় সূত্রে জানা যায়, তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কারণে এলাকায় বিএনপির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন,
“বাবর ভাই একজন সৎ ও নীতিবান মানুষ। অতীতে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাঁকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক—এটাই নেত্রকোনা-৪ বাসীর প্রত্যাশা।”
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনও একই দাবি জানিয়ে বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের কল্যাণে বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন,
“আমি কখনও কোনো কিছু চাইনি বা দাবি করিনি। তবে দল যদি আমাকে দায়িত্ব দেয়, সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব। আমাদের নেতার ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করব, ইনশাআল্লাহ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল ভোট ৬ হাজার ১০৬টি।
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট। ফলে ১ লাখ ২০ হাজার ৯২৬ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..