রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাথরঘাটায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ইব্রাহীম হোসাইন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বরগুনার পাথরঘাটা উপজেলার সবকটি ভোটকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৭টা ৩০ মিনিটে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..