মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, মানবিক বাংলাদেশ গড়তে চাই:

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ একটি প্রকৃত পরিবর্তন দেখতে চায়। তিনি বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ থেকে যে পরিবর্তন আসবে, তা আসবে এ দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। চৌদ্দগ্রামে ১১ দলের প্রতীক দাঁড়িপাল্লা। যেখানে যে প্রতীক থাকবে, আমরা সবাই সেই প্রতীকের পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রসঙ্গে বলেন, চৌদ্দগ্রামের মানুষ তাকে ভালোভাবেই চেনে। আপনারা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে কুমিল্লা থেকে একজন সিনিয়র মন্ত্রী পাবেন। সিদ্ধান্ত এখন আপনাদের হাতেই।
নারীর সম্মান ও জুলাইয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যারা মায়েদের ইজ্জতে হাত দেয়, তাদের হাতে কি দেশের মা-বোন নিরাপদ? আজ সাধারণ পোশাক পরা নারীরাও জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। তিনি সবাইকে নারীদের সম্মান করতে আহ্বান জানান।
চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে তিনি বলেন, আমাদের অঙ্গীকার স্পষ্ট—চাঁদাবাজিসহ সব ধরনের দুর্নীতির শিকড় কেটে ফেলা হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা মজলুমের পক্ষে আছি।
কওমি মাদ্রাসা নিয়ে ছড়ানো গুজব প্রসঙ্গে তিনি বলেন, কওমি মাদ্রাসা বন্ধের গুজব সম্পূর্ণ মিথ্যা। দ্বীনি শিক্ষা টিকিয়ে রেখেছে কওমি মাদ্রাসা। সরকার গঠনের সুযোগ পেলে বেফাকের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই। আমাদের মনোনীত প্রার্থীদের বড় অংশই তরুণ। আগামী বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..