রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে–পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বৈঠকে বসেন। বৈঠকে কর্মসূচির তালিকায় নামের ক্রম নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, সিনিয়র সহ-সভাপতি আজাহার, যুবদল সভাপতি রিপন ও এমরানকে মারধর করে। মারধরের এক পর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন,
“এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে তর্কের এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে এবং পরে ভিক্টিম হাসপাতালে মারা যান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..