রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাঙ্গাবালীতে জোট প্রার্থীর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে, উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  1. রাঙ্গাবালীতে জোট প্রার্থীর মি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সদস্যসচিব মু. নিয়াজ আকন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী বিএনপি ও এর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে এগোবে এবং কীভাবে দেশ পরিচালিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণা শুরু হয়েছে এবং সব রাজনৈতিক দলই নিজ নিজ কর্মসূচি পালন করছে। বিএনপিও নিয়মতান্ত্রিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।

মু. নিয়াজ আকন অভিযোগ করেন, হঠাৎ করে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী সংবাদ সম্মেলন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন। সেখানে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া ও নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল। তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। বিএনপি চায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক, যেখানে সব দলের প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি সব সময় সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে রয়েছে। বাস্তবে কোনো ধরনের বাধা না পেয়েও যে অভিযোগ তোলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, বিভিন্ন দলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের স্বাভাবিক যোগাযোগ রয়েছে এবং কোনো রকম সংঘাত বা প্রতিবন্ধকতা নেই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..