রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কলেজে যাওয়ার কথা বলে আত্মগোপন, মুক্তিপণ নাটক সাজিয়ে ধরা পড়ল তরুণ

মোঃ নাছির উদ্দীন দীঘিনালা (খাগড়াছড়ি)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288

দীঘিনালা উপজেলায় কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনের নাটক সাজিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা এক তরুণকে উদ্ধার করেছে দীঘিনালা জোন।
জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মো. মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি নিয়ে পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা গ্রহণ করে এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
জিডির ভিত্তিতে দীঘিনালা জোন গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সে নিজেই অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
উদ্ধারকৃত তরুণের পরিচয়
নাম: মো. মুরাদ হোসেন (১৯)
পিতা: মো. মিলন মিয়া
গ্রাম: বাঘাইহাট
এলাকা: সাজেক, রাঙামাটি
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও দীঘিনালা জোনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে একটি সম্ভাব্য অপহরণ আতঙ্কের অবসান ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করছে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..