শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাঙ্গাবালীতে তিনদিনের বৃষ্টিতে পানির নিচে রবি শস্য, জলাবদ্ধতা সংকট নিরসনের দাবী কৃষকদের বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের—পিকআপ চালক আটক, মামলা দায়ের গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিন বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া কুমারখালী রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সকালে গ্রেফতার  গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও রাঙ্গাবালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু সোনাইমুড়ীতে সাংবাদিক হানিফকে হত্যার হুমকি- থানায় জিডি

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের স্পষ্ট প্রমাণ রাখবে বলে আশ্বাস দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে অবস্থিত ‘হল অব ইন্টেগ্রিটি’-তে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। বাহিনীর সদস্যদের মনোবল চাঙা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।
তিনি কর্মকর্তাদের পূর্ববর্তী কর্মজীবনের অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আপনাদের অতীত কর্মক্ষেত্রের অভিজ্ঞতাই ভবিষ্যতে পেশাগত দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। বর্তমান বাস্তবতায় শুধু শারীরিক শক্তি বা প্রথাগত পদ্ধতির পুলিশিং যথেষ্ট নয়; প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা এবং প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা।’
আইজিপি আরও বলেন, সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনের এই সময়ে পুলিশের ভবিষ্যৎ নেতৃত্বকে সততা ও পেশাদারিত্বের চর্চা ডিজিটাল পরিসরেও বিস্তৃত করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬০ জন কর্মকর্তা ছাড়াও ২৮তম ও ৪৩তম বিসিএস ব্যাচের মোট ৬৭ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..