রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদীতে ব্যবসায়ীদের উদ্যোগে খাসি পুরস্কারের ফুটবল ম্যাচ

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদী বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে খাসি পুরস্কার দিয়ে এক ব্যতিক্রমধর্মী মিনিবার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় পাইকারদী বাজার ফুটবল মাঠে আয়োজিত এই খেলায় অংশ নেয় পাইকারদী বাজারের পূর্ব পাশের ব্যবসায়ী দল এবং পশ্চিম পাশের ব্যবসায়ী দল।
৪০ মিনিটব্যাপী উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে পূর্ব পাশের ব্যবসায়ী দল এক গোলে পশ্চিম পাশের ব্যবসায়ী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেওয়া হয়। আয়োজক ব্যবসায়ীরা বলেন, কাজের পাশাপাশি মানসিক আনন্দ ও বিনোদনের জন্য এ ধরনের খেলাধুলার আয়োজন অত্যন্ত ইতিবাচক এবং এতে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..