রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদী আইডিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমদিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ্ বলেন, “শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে। কারণ সুশিক্ষা মানুষকে সঠিক পথে পরিচালিত করে, বিবেক জাগ্রত করে এবং সমাজের জন্য নীতিবান ও দায়িত্বশীল নাগরিক তৈরি করে।”
তিনি আরও বলেন, দুইজন সন্তান থাকলে একজনকে সাধারণ শিক্ষার পাশাপাশি অন্যজনকে মাদ্রাসায় ভর্তি করা উচিত। মাদ্রাসাশিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধ সৃষ্টি করে, যার ফলে পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল মানুষ গড়ে ওঠে।
পাইকারদী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বশির আহমেদ।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়ার বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ নয়ন মিয়া (দলিল লেখক, পলাশ সাব-রেজিস্ট্রি অফিস), মোঃ আলাউদ্দিন, মোঃ শরীয়ত উল্লাহ্ ও আফজাল হোসেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..