শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

লোহাগড়া শালনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্নসাতের অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

নড়াইলের লোহাগড়ায় শালনগর ইউপির মাকড়াইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবার লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের ২০ নং মাকড়াইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ওই গ্রামের নগদ এজেন্ট ফয়জুল রহমান শিকদারের মাধ্যমে প্রদান করা হত।

সম্প্রতি উক্ত এজেন্ট মালিক কিছু শিক্ষার্থীর টাকা ঠিকমত প্রদান না করে অভিভাবকদের বলেন ,আপনাদের টাকা আসেনি। অভিভাবকরা আরও অভিযোগ করেন, কিছু শিক্ষার্থীর টাকা দেন আর কিছু শিক্ষার্থীর উপবৃত্তির টাকা নিজে ক্যাশ আউট করে নিয়ে গোপন পিন কোট পরিবর্তন করে দেন।

পরে এজেন্টের কাছে জানতে চাইলে তিনি বলেন,আপানাদের টাকা আসেনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নগদ অফিসে যোগাযোগ করেন। এ ভাবে বার বার আমরা উপবৃত্তির টাকা নিয়ে সমস্যায় । এর প্রতিকার চেয়ে গত ৫ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ভুক্তভোগীরা লিখিতি অভিযোগ করেন। এ ঘটনায় অভিযুক্ত এজেন্ট ফয়জুল রহমান শিকদার বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আমার একাউন্টে তো আসে না ।

যারা অভিযোগ করেছেন তাদের টাকা আসেনি। ১৬১৬৭ নং যোগাযোগ করলে বলা যাবে তাদের টাকা কি হয়েছে। আমি কোনো শিক্ষার্থীর টাকা উত্তোলন করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হিমায়েত হোসেন বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেয়েছি এবং খোঁজ খবর নিয়েছি তাতে এজেন্ট মালিক কিছু শিক্ষার্থীর টাকা ক্যাশআউট করে নিয়েছে।

অভিযোগের কপিটিও স্যারের কাছে পাঠিয়েছি। লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান খাঁন বলেন, অভিভাবকদের অভিযোগের কপি পেয়েছি ।

শিক্ষার্থীদের আত্মসাতের টাকা উদ্ধার এবং এজেন্টের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানান হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..