রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভোলায় তিন উপদেষ্টাকে ঘেরাও–বিক্ষোভ

আমজাদ ভোলা
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ভোলায় অর্থনৈতিক উন্নয়ন ও গ্যাসসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সরকারের তিন উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সভায় জানানো হয়, শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা গ্যাসক্ষেত্রে মোট ১,২৫৪ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে। শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১২২ এমএমসিএফডি সরবরাহ সম্ভব হলেও ভোলা নর্থ ও ইলিশা থেকে সরবরাহ বর্তমানে বন্ধ। ৬০ এমএমসিএফডি সক্ষমতার নতুন প্রসেস প্ল্যান্টের কাজ শেষ হলে (ডিসেম্বর ২০২৬) সরবরাহ বাড়বে।

সভা শেষে ভোলা–বরিশাল সেতু নির্মাণ ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের শত শত মানুষ জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে নামেন। তারা উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে পড়ে সড়ক অবরোধ করেন এবং তাদের পদত্যাগের দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হলে জেলা প্রশাসক, বিএনপির ভোলা–১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশের সহায়তায় তিন উপদেষ্টার গাড়িবহর নিরাপদে এলাকা ত্যাগ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..