রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঘোড়াশালে গনি মিয়া নামক এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার,

নাসিরউদ্দিন পিন্টু নরসিংদী
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ঘোড়াশালে গনি মিয়া নামক এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার,

নরসিংদীর ঘোড়াশালে গণি মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল স্টেশনের পূর্ব পাশে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গণি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়া গাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি গত তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন।

নিহতের স্বজনরা জানায়, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় গণি মিয়া। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়। এরপর সকালে ঘোড়াশাল স্টেশনের পূর্ব পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর শুনে পরিবারের লোকজন গিয়ে গণি মিয়ার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহটি দেখতে পায়।

নিহতের পরিবারের অভিযোগ, গণি মিয়াকে কেউ হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।

নরসিংদী রেলওয়ের পুলিশের উপ-পরিদর্শক নাজিমুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..