রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কালীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়

বিল্লাল হোসেন কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এই সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন ধর, সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ আচার্য্য উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪২ স্থানে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা ব্যাপী নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে প্রত্যেকটা মন্দির সিসিটিভির আওতায় আনা হয়েছে। পূজার সময় ইভটিজিং বা কিশোর গ্যাং এর তৎপরতা বৃদ্ধি না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। কেউ যেন পুজোতে গুজব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা উচিত। কোনো ভুল তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে থানা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সকল শ্রেণি পেশার মানুষের সহাবস্থানে সকলের সহযোগিতায় এই পূজা উদযাপন করবো। অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বদ্ধপরিকর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..