রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাসির উদ্দিন পিন্টু নরসিংদী
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রবীণদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নরসিংদীতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক)।

জাতীয় পর্যায়ের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা রিক নরসিংদী সদর শাখার উদ্যোগে আমদিয়া-১ প্রবীণদের আন্তঃপ্রজন্ম ক্লাবের দ্বিমাসিক সভা বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও আমদিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য শামীম আহসান দেলু।

সভায় জেলা কো-অর্ডিনেটর নুর মোহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, ইউপি সদস্য ইয়াসমিন বেগম, মনিটরিং ফ্যাসিলিটেটর ইয়াকুব মজি প্রমুখ।

আলোচনা শেষে প্রবীণদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল মজার হাড়িভাঙা খেলা সহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

আয়োজকরা জানান, প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নিয়মিতভাবেই এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..