রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার

বিল্লাল হোসেন কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলো—মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকার আলী নেওয়াজের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩৫) এবং তার সহযোগী একই এলাকার মৃত শামসুদ্দিন শেখের ছেলে আরিফ শেখ (৩২)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ আসে টেকপাড়া এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন মাদক ব্যবসায়ী। সে সময় তাৎক্ষণিক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশির সময় আরিফুল ইসলামের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা দুজনই স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..