রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আইনজীবীদের করোনার টিকা দিতে হাইকোর্টের নির্দেশ

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার তালিকায় আইনজীবীকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ  ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি  মো.  মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বুধবার দেয়া আদেশের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন সংশি্লষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল।  আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন,  অ্যাডভোকেট জেড আই খান পান্না, সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন  ডেপুটি অ্যাটর্নি  জেনারেল বিপুল বাগমার। এছাড়া রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার মতামত দেন। আইনজীবীরা জানান, করোনার ভ্যাকসিন প্রদানের অগ্রাধিকার তালিকায় ১৯ ধরনের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্তি চেয়ে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. আবু তালেব।

এর আগে গত ৩১ মার্চ সরকারের সংশি্লষ্টদের আইনি  নোটিশ  দেন।  নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয়। এ রিট আবেদনে গত ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..